Posts

আবার আঁধার ( পাঠ প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : আবার আঁধার সম্পাদক :  কৌশিক মজুমদার প্রকাশক : বুক ফার্ম আঁধার আখ্যান এর পর আরো একটি অন্ধকার বিষয়ভিত্তিক গল্পের সংকলন কৌশিক মজুমদারের কলমে । ওনার এই দ্বিতীয় গল্প সঙ্কলনটি আগের থেকে বেশি আঁধার ঘেঁষা । কিছু মৌলিক, কিছু অনুবাদ / ভাবানুবাদ মিশিয়ে ১৪ টি গল্প ও একটি লকড রাম মিস্ট্রীর উপন্যাস  । ভস্মবহ্নি :  ভবিষ্যতে এই সময়ের থ্রিলার নিয়ে আলোচনার ক্ষেত্রে “ম্যাসন সিরিজের সমসাময়িক “ এই শব্দবন্ধ ব্যবহৃত হলে আশ্চর্য হবেন না ।  দারোগা প্রিয়নাথ এবং গোয়েন্দা তারিণী রায় থ্রিলার প্রেমীদের কাছে খুবই পরিচিত । এনাদের নিয়ে মাত্র ৫০ পাতার মধ্যে একটা লকডরুম  মিস্ট্রি । বদ্ধ পরিবেশে অসম্ভব খুনের এই গল্পে সন্দেহভাজনের সংখ্যা সীমিত । বিভ্রান্তিকর কিছু সূত্র সত্য উপলব্ধি করাটা  বেশ চ্যালেঞ্জিং করে তোলে। শেষে এক আশ্চর্য সমাধান এই অসম্ভব অপরাধ ব্যাখ্যা করে । নিরভিসন্ধি : তুর্বসু কে নিয়ে আরো একটি লকডরুম  মিস্ট্রি । রোগ : ওই বিচ্ছিরি রোগ টা যাদের ছুঁয়ে গেছে , এই গল্পটি তাদের গন্ধ বিস্মৃতির স্মৃতি মনে করবে ।  বনফায়ার :  পরিচিত পরিবেশে সংক্ষ...

মহানদী মহাকন্যা ( পাঠ প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : মহানদী মহাকন্যা লেখক :  অঙ্কন মুখোপাধ্যায় প্রকাশক : একলব্য প্রকাশন  ঐতিহাসিক উপন্যাসের সন্ধান করতে গিয়ে এই বইটি হাতে আসে । দুটি উপন্যাসিকা আর একটি উপন্যাস সম্বলিত এই বইটি লেখকের প্রথম নিবেদন । তিনটি লেখাই সুন্দর , তবে আমার সবথেকে ভালো লেগেছে "গজমোতি বাঁকুড়াই" । প্ৰথম বইয়ের প্রথম লেখার  বিষয় হিসাবে মানুষ ও প্রাণীর সম্পর্কের টানাপোড়েন  বেছে  নেওয়াটা বেশ সাহসী পদক্ষেপ । এবং লেখক নিঃসন্দেহে সফল । হাতি গজমতি আর মানুষ বাঁকুড়াই এই দুজনের মিষ্টি সম্পর্কের বিচ্ছেদ এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে পুনর্মিলন নিয়ে  লেখাটি বেশ উপভোগ্য । সাহেবদের ভাষায় যাকে বলে page-turner. "শূর-বিগ্ৰহ" খুবই ভাল প্রচেষ্টা । তবে এই লেখাটি উপন্যাস আকারে লেখা হলে হয়তো আরো ভালো লাগতো ।পাল সাম্রাজ্যের সিংহাসন দখল নিয়ে নানান ষড়যন্ত্র নিয়ে দ্রুত পট পরিবর্তন আর প্রচুর চরিত্রের আনাগোনা , সবকিছু মাত্র ৫০ পাতার মধ্যে ।   "মহানদী মহাকন্যা" নদীর প্রবাহের মতোই মসৃণ এক উপন্যাস । এই লেখাটি প্রথমের দিকে পড়ে মনে হচ্ছিল শরৎ বাবুর ছাঁচে একটি প্রেমের উপন্যাস , কি...

ডিসটোপিয়া ( পাঠ প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : ডিসটোপিয়া সম্পাদক :  দীপ ঘোষ  প্রকাশক : জয়ঢাক প্রকাশন ডিসটোপিয়া এই শব্দটার সাথে পরিচয় হওয়ার অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম, টারমিনেটর । সিনেমার শুরুতেই একটি লৌহ মানবের পায়ের তলায় মানুষের করোটি চূর্ণ হওয়ার ছবিটা বহুদিন যাবৎ মনে ভয় জাগাতো । আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, মহাকাশ অভিযান তথা চন্দ্র বিজয়ের দৌড় যতদিন চলেছিল ততদিন কল্পবিজ্ঞানের বইতে মূলত ভিনগ্রহের বসতি স্থাপন এবং মহাকাশের বিভিন্ন গ্রহের অধিপতিদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছিল । চন্দ্র বিজয়ের পর থেকে অন্ধকার ভবিষ্যতের পরিকল্পনাটি গভীরভাবে মানুষের মনে এবং কল্পবিজ্ঞান লেখকদের লেখায় ফুটে ওঠে ।তবে চ্যাট  জিপিটির মাধ্যমে জানতে পারি ডিসটোপিয়া শব্দটি জন স্টুয়ার্ট মিল উনিশ শতকে প্রথম ব্যবহার করেন এবং এটি জনপ্রিয় হয় ১৮৭২ সালে প্রকাশিত স্যামুয়েল বাটলারের একটি বিখ্যাত উপন্যাস "Erewhon"  প্রকাশের পর । ডিসটোপিয়া এই গল্প সংকলনটির  মধ্যে নটি বিখ্যাত লেখার অনুবাদ সংকলিত হয়েছে । এর মধ্যে চতুর্থ গল্পটি একই নামের আরেকটি অনুবাদ গ্রন্থের সংকলনেও  স্থান পেয়েছে।...

সেকালের সমাজচিত্র (পাঠ প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া  বই : সেকালের সমাজচিত্র লেখক:  দীনেন্দ্র কুমার রায়  প্রকাশক :  সুপ্রকাশ  কলকাতার পুরাকাল সম্বন্ধে বেশ কিছু বই পড়েছি। কিন্তু পল্লী সমাজ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। পল্লীসমাজ সম্পর্কে আমার ধারণা মূলত শরৎচন্দ্র এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েই  তৈরি হয়েছে| পল্লীসমাজের নিখুঁত বর্ণনা সমৃদ্ধ এরকম একটি নন ফিকশন প্রকাশের জন্য সুপ্রকাশ কে ধন্যবাদ । আমার একটা বদভ্যাস আছে, খুব কম বইয়ের ভূমিকা পড়ি । তবে এই লেখার মুখবন্ধ না পড়লে অনেক কিছু হারাতাম । এই বইয়ের ৮ টি প্রবন্ধের সামান্য পরিচয় দিলাম ।   ১) প্রজাপতির নির্বন্ধ : পণ আদায়ের ছিল চাতুরীর কৌতুক মিশ্রিত নিখুঁত বর্ণনা ।   ২) নব বৈশাখের এক দিন : এক প্রবীনের স্মৃতিচারণের মাধ্যমে সেকালের সমাজের বিভিন্ন খন্ডচিত্র ।   ৩) পল্লীগ্রামের রথতলায় : রথের মেলার মজা । তালপাতার ছাতার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।   ৪) গ্রাম্য দলাদলি : আমি লুচি পাগল মানুষ , জেনে খুশি হলাম  আমাদের  পূর্বপুরুষেরাও লুচির জয়জয়কার করতেন ।   ৫) শ্রীপঞ্চমীর পল্...

অনুতাপ করো সং ( পাঠ প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : অনুতাপ করো সং   অনুবাদক : দীপ ঘোষ    প্রকাশক :  জয়ঢাক  মোট ১১টি  কল্পবিজ্ঞানের গল্পের অনুবাদ আছে এই সংকলনে ।   ১) আলজরননের জন্যে কিছু ফুল-ড্যানিয়েল কেয়েস- ফ্লাওয়ার ফর আলজারনন :       ৬৮ এর ৩ গুণ IQ পাওয়ার এক আশ্চর্য কাহিনী ।  এই লেখাটি যখন প্রথম ইংরেজিতে পড়েছিলাম , মনে হয়েছিল এত বানান ভুল কেন ! (যদিও আমার নিজের বানানের কোন ঠিক নেই 🙂 ) , গল্প কিছুটা এগোতেই কারণটা বুঝেছিলাম । বাংলা অনুবাদে এই আধো বুলির ব্যবহার অনুবাদটিকে অন্যমাত্রায় নিয়ে গেছে । আমার পড়া সেরা অনুবাদগুলির মধ্যে এই গল্পটি থাকবে ।    ২) অনুতাপ করো সং-হারলান এলিসন- রিপেন্ট হারলেকুইন সেইড দ্যা টিকটকম্যান: টিকটক একটি অতীব বিরক্তিকর জিনিস , সে অ্যাপ হোক বা মানুষ । সময়ানুবর্তিতার বিরুদ্ধে সং বাবুর নিয়মিত ছোট ছোট প্রতিবাদের মাধ্যমে সময় বদলানোর কথা । ৩) বজ্রের তিন যোদ্ধা-স্তানিস্লাভ লেম - দ্যা থ্রি ইলেকট্রো নাইটস: এই গল্পটি উন্নত প্রযুক্তির মাঝে  নৈতিকতার প্রতিফলন , নতুন সীমান্ত অন্বেষণ এবং আবিষ্ক...

দা ব্রিক মুন ( পাঠ প্রতিক্রিয়া )

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই : দা ব্রিক মুন লেখক:  এডওয়ার্ড এভারেট  হেল (স্পয়লার আছে ) এডওয়ার্ড ফেভারেট হেল (১৮২২ - ১৯০৯ )  ছিলেন একজন আমেরিকান ঐতিহাসিক, লেখক এবং ধর্মীয় সংগঠক ।  উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন । প্রায় ৬০ খানা উপন্যাস  লিখেছিলেন। উনি বিখ্যাত ওনার "The Man Without a Country"  জন্য । তবে আজ যে লেখাটি নিয়ে কথা বলব সেটি হল দা ব্রিক মুন । পৃথিবীর বাইরে বসতি  স্থাপন করবার পরিকল্পনাটা  এখন খুবই জনপ্রিয়। কেমন হবে এই মানুষদের জীবনযাত্রা ? তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কিনা, আর সত্যিই যদি কিছু মানুষ পৃথিবীর বাইরে তাদের জীবনের সমস্ত সময়টুকু কাটাতে পারেন তাহলে তাদের পৃথিবীর প্রতি কি আদৌ কোন টান থাকবে ?  লেখক এই রকমই একটা কল্প জগতের ধারণা করেছেন । ক্যাপ্টেন ফ্রেডরিক ইংগামের  ডায়েরি থেকে তুলে ধরা হয়েছে পুরো লেখাটা ।একটা আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এর মতো করে সাজানো হয়েছে অধ্যায়গুলি ।  প্রথমে প্ল্যানিং তারপর এক্সিকিউশন তারপর ফাইনাল ডেলিভারি আর সাপোর্ট 🙂  । আমাদের গল্পের নায়ক ক্যাপ্টেন ফ্রেডরিক কলেজ জীব...

দশচক্র , দশে দিক ( পাঠ প্রতিক্রিয়া )

Image
 বই: দশচক্র  , দশে দিক লেখক: ঋজু গাঙ্গুলী প্রকাশক: অরণ্যমন বহুদিন পর যখন আবার নতুন বাংলা বই পড়া শুরু করলাম ,  এনার সমালোচনা গুলো খুব সাহায্য করেছিল । যে কোনো নতুন বাংলা বইয়ের সন্ধান পেলে আগে এনার goodreads profile এ খুঁজে দেখি ।এনার লেখা এনার সমালোচনার মতই সোজাসাপ্টা । মেদহীন থ্রিলার পছন্দ করলে এই বই দুটি পরে দেখতে পারেন। দ্রুত লয়ের ছোট গল্প সংকলন আমার বরাবরই খুব পছন্দের । কয়েকটি গল্পে মনে হয়েছে,  এই প্লট নিয়ে আরেকটু বড় কিছু হলে জমে যেত । হয়তো রণধীর কে নিয়ে আরো বড় কিছু ভবিষ্যতে পাব । পাশ গল্পটি পড়তে গিয়ে মনে হচ্ছিল কোন বিদেশী ওয়েব সিরিজ দেখছি , গল্পের বর্ননা এবং ঘটনা প্রবাহ খুবই জীবন্ত । মায়া তে মিথলজির ছোয়া বিশেষ করে মনে ধরেছে ।