Posts

কল্পবিজ্ঞান 2 (পাঠ_প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : কল্পবিজ্ঞান 2   সম্পাদনা : সুদীপ দেব প্রকাশক : পলান্ন মুদ্রিত মূল্য : ২৫০/- সুদীপবাবু র সম্পাদনায় কল্পবিজ্ঞান ২ সঙ্কলনটি ইদানিং কালে প্রকাশিত বাংলা কল্পবিজ্ঞান সঙ্কলন গুলির মধ্যে অন্যতম । স্পষ্ট ভাষায় মেদবিহীন প্রতিটি গল্পের প্রবাহ যথেষ্ট সাবলীল এবং কল্পবিজ্ঞান প্রেমীর কাছে যথেষ্ট আকর্ষণীয় ।১৮ টি অনন্য লেখার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করলাম । “ গান্ডিব ” , এই গল্পটি বইয়ে প্রায় শেষের দিকে থাকলেও এর কথা প্রথমেই বলবো। তার কারণ এটা আমার এবং ৯০ এর ক্রিকেটপ্রেমীদের কাছে সেরা ওপেনিং জুটির তথা শচীন সোরভের কাহিনী। তবে এর সময়কাল প্রায় চার হাজার বছর পরে । বেটিং তখনও থাকবে , ক্রিকেটের ঈশ্বর ও তখনো থাকবেন । ঠিক মনে পড়ছেনা তবে এটি হয়তো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত । “ চুমুতে চুমুক ” লেখাটি এই সংকলনের অন্যতম চমকপ্রদ লেখা। ক্যান্সারের মতন গম্ভীর বিষয় নিয়ে যে এত মজাদারভাবে লেখা যেতে পারে , সেটাই একটা বড় চমক । এই সঙ্কলনের অন্যতম সেরা লেখা এটি । “ ফিরে পাওয়া ” তে বর্তমান যুগের একটা কঠিন সামাজিক সমস্যাকে নিয়ে গল্প এগিয়েছে । ফেক নিউজ আর সরকারের সু...

মরিসাকি বইঘরের দিনগুলি (পাঠ_প্রতিক্রিয়া )

Image
#পাঠ_প্রতিক্রিয়া বই : মরিসাকি বইঘরের দিনগুলি  লেখক :  সাতোশি ইয়াগিসাওয়া অনুবাদক :  সালমান হক প্রকাশক : একলব্য প্রকাশন  ব্যক্তিগত ভাবে আমার এই বইটা কেনার পেছনে কোন যৌক্তিকতা ছিল না । আমি মূলত সামাজিক গল্প এড়িয়ে চলি । নেহাত আমার সংগ্রহে কোন কালো পাতায় সাদা ছাপা বই ছিলোনা তাই বইটির কিছু পাতার ছবি ফেসবুকে দেখে তৎক্ষণাৎ অর্ডার করে ফেলি ।  এই কাহিনীর মূল চরিত্র তাকাকো জীবনের ঘাত প্রতিঘাতে বিপর্যস্ত হয়ে কিছুদিন পুরাতন বইয়ের মাঝে আশ্রয় নেয় । সাতোরু মামা নিজের ভাগ্নিকে  দুঃসময়ে আশ্রয় দেন এক বইঘরে । তাকাকো  নতুন সাথী খুঁজে পায় মানুষ এবং বইয়ের মাঝে । মামার জীবনেও ভাঙা সম্পর্ক জোড়া লাগে । অতীত ভুলে ঘুরে দঁড়িয়ে আবার মূল স্রোতে ফেরার এ এক ভাল লাগার কাহিনী । এরকম বিষয়ে প্রচুর ভাল  লেখা আগেও হয়েছে , ভবিষ্যতেও হবে । তবু বার বার পড়লেও পুরোনো লাগবেনা । কাহিনীর গতি প্রবাহ একটু অলস , চরিত্ররাও একমুখি , প্লটে কোনই চমক নেই তবুও বই ভালবাসলে এই লেখা  আপনার ভাল লাগতে পারে । প্রথম অংশের পুরোনো বইয়ের গোছানো সুন্দর দোকান আর কফি হাউসের যে চিত্রটা রয়েছে তার সাথ...

মৃগতৃষ্ণা (পাঠ_প্রতিক্রিয়া )

Image
 #পাঠ_প্রতিক্রিয়া  বই : শারদীয় ১৪৩০ অন্তরীপ  উপন্যাস : মৃগতৃষ্ণা লেখক: কৌশিক মজুমদার কৌশিক বাবুর যে কোন লেখা হাতে পেলেই আমি শেষ পাতায় প্রথমেই  চলে যাই , অসাধারণ কিছু বইয়ের সন্ধান পেতে । ওনার গবেষণার ছাপ ওনার লেখার প্রতি পাতায় উপস্থিত । ওনার লেখার  কিছু সমালোচনায় এই তথ্যের প্রাচুর্যকে ঋণাত্মক ভাবে উল্লেখ করা হলেও আমি এই ব্যাপারটা ভালই উপভোগ করি ।  ম্যাসন সিরিজের প্রথম বইয়ের শিরোনামের মোট এই লেখার শুরুতেও জীবনানন্দ দাশের ছোঁয়া রয়েছে । রয়েছে মুখ্য চরিত্রের পরিচয় সূচি এবং একটি ঘরের নকশা । দ্রুত ঘটনা প্রবাহের মাঝে কিছু ছোট কমিক রিলিফ আর সদ্য বিবাহিত তারিণীর মিষ্টি প্রেমের গল্প যোগ্য সংগত দিয়েছে । ভাল রুদ্ধদ্বার রহস্যের নিয়ম মেনে বিবিদিষানন্দের উপস্থিতি, পাহাড়ি অভিশাপ বিভ্রান্তির সৃষ্টি করেছে । লেখাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি হওয়া উত্তেজনা এবং ষড়যন্ত্রের অনুভূতি আমার বেশ ভাল লেগেছে । এর থেকে বেশি কিছু বলতে গেলে হয়তো স্পয়লার হয়ে যাবে ।    এই একটি উপন্যাসের জন্যই অন্তরীপ অগ্রিম বুকিং করেছিলাম , একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল ।  কিছু ব্যতিক্রম ছাড়া...

নির্বাচিত দশটি গল্প অনুবাদ (পাঠ_প্রতিক্রিয়া )

Image
   #পাঠ_প্রতিক্রিয়া  বই :    নির্বাচিত দশটি গল্প অনুবাদ লেখক :   এলিজাবেথ বেয়ার প্রকাশক :  কল্পবিশ্ব  অনুষ্টুপ শেঠ  এর এই অনুবাদ সংকলনের প্রতিটি গল্পই বিশেষ ভাবে উল্লেখ যোগ্য । প্রতিটি লেখাই  কোন পুরস্কারের জন্য মনোনিত হয়েছিল , বা কোন বহুপঠিত বছরের সেরা কল্পবিজ্ঞান সংকলনের অংশ , বা ক্লার্কস ওয়ার্ল্ডে প্রকাশিত , বা  লেখিকার সেরা সঙ্কলনের অংশ বা কোন বিখ্যাত OTT Platform তার সত্ব কিনেছে । মোদ্দা কথা।, এত মণিমাণিক্য খচিত আধুনিক কল্প বিজ্ঞানের অনুমোদিত অনুবাদ সংকলন খুব বেশি হয়েছে বলে আমার জানা নেই ।  এলিজাবেথ বেয়ার কবিতা লেখেন কিনা আমার জানা নেই , তবে কল্পবিজ্ঞান না লিখলে উনি নিঃসন্দেহে কবি হতেন । ওনার গল্পের গতি সাবলিল । বিজ্ঞান ,কল্পনা , কিছু ভয়ের উপাদান আর কিছু দার্শনিক প্রশ্ন মিশিয়ে কল্পনাপ্রবণ পাঠকের মনে প্রাণবন্ত এবং বিস্তারিত বর্ণনার এক   আকর্ষক বিশ্ব তৈরি করেন ।গল্পের থিমগুলো অনবদ্য । কোন স্পয়লার না দিয়ে , সক্ষেপে প্রতিটি গল্পের বিষয় উল্লেখ করার চেষ্টা করছি   অঙ্গীকার : একজন মহিলা সিরিয়াল ...

দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর ( পাঠ প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া  বই :   দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর লেখক :  কেইগো হিগাশিনো প্রকাশক : ভূমিপ্রকাশ ছোটবেলায় কাগজে ব্যক্তিগত পরামর্শের কলামে কম বেশি আমরা প্রায় সকলেই উঁকি মেরেছি । প্রায়শই ওই কলামের অবাস্তব সমস্যাগুলো  বিশুদ্ধ বিনোদন যোগান দিত । কেইগো হিগাশিনোর এই লেখাটিও ব্যক্তিগত সমস্যার সমাধান নিয়ে । তবে শুধু এটুকু বললে প্রায় কিছুই বলা হয়না , একেবারেই স্পয়লার না দিয়ে এর বেশি কিছু বলা মুশকিল । এই লেখায় প্রেমের কাহিনী , দারিদ্রের সাথে সংগ্রাম , সময় ভ্রমন এবং বিপথগামী প্রোটাগনিস্টের গল্পের শেষে ভাল হয়ে ওঠা , সবই আছে একসাথে কিন্তু আলাদা ভাবে । মূল কাহিনীর মাঝে যেন কিছু ছোট গল্প সাজানো আছে যারা আলাদা ভাবেও জন্মাতে পারতো । তবে সব মিলিয়ে মন ভাল করে দেওয়া লেখা । আমার বাড়ির আশেপাশে এরকম একটা দোকান থাকলে বেশ হত ।    

রচনা সমগ্র ১ ( মনোরঞ্জন ভট্টাচার্য ) ( পাঠ প্রতিক্রিয়া )

Image
 #পাঠ_প্রতিক্রিয়া  বই : রচনা সমগ্র ১ ( মনোরঞ্জন ভট্টাচার্য ) সম্পাদনা  :  সন্তু বাগ  প্রকাশক : মন্তাজ  রামধনু পত্রিকার সম্পাদক মহাশয়ের লেখার রিভিউ এটা নয় । আমার মতন  অনেকেই ওনার সৃষ্ঠ জাপানী গোয়েন্দা হুকা কাশির সাথে সুপরিচিত ।  হুকা কাশি সমগ্র সংগ্রহে থাকা সত্ত্বেও এই বইটি কেন কিনবো , তাই নিয়ে আমিও দ্বিধায় ছিলাম । কিন্তু বইটি হাতে পেয়ে বুঝেছি , এ জিনিস সংগ্রহে না রাখলে খুব ভুল হয়ে যেত । লেখার সাথে প্রকাশিত মূল অলঙ্করণ , লেখকের বিভিন্ন বইয়ের প্রাচীন বিজ্ঞাপন , রামধনুর কিছু বিশেষ প্রচ্ছদ এবং ভিতরের পাতার অলংকরণ মিলিয়ে এ এক সুন্দর থিম পুজো , যা আপনাকে দেব সাহিত্য কুটিরের পুরোনো পূজাবার্ষিকী পড়ার মত সুখকর অনুভূতি দেবে । সম্পাদকের তথ্য সংগ্রহের উৎসাহ বইটিকে আকর্ষণীয় করে তুলেছে । বইয়ের সাথে বুকমার্ক  বিতরণ আমাকে আকর্ষিত করেনা , বই পড়ে যদি পাতায় মনে না থাকে তাহলে আর পড়া কেন 🙂। তবে এই বইয়ের সাথে একটা ঐতিহাসিক ফিল্ম ক্লাবের মেম্বারশিপ কার্ড পেয়েছি , যা চিরকাল রেখে দেব । দ্বিতীয় খন্ড হয়তো এ বছরেই পড়তে পারবো , অপেক্ষায় রইলাম । 

আবার আঁধার ( পাঠ প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : আবার আঁধার সম্পাদক :  কৌশিক মজুমদার প্রকাশক : বুক ফার্ম আঁধার আখ্যান এর পর আরো একটি অন্ধকার বিষয়ভিত্তিক গল্পের সংকলন কৌশিক মজুমদারের কলমে । ওনার এই দ্বিতীয় গল্প সঙ্কলনটি আগের থেকে বেশি আঁধার ঘেঁষা । কিছু মৌলিক, কিছু অনুবাদ / ভাবানুবাদ মিশিয়ে ১৪ টি গল্প ও একটি লকড রাম মিস্ট্রীর উপন্যাস  । ভস্মবহ্নি :  ভবিষ্যতে এই সময়ের থ্রিলার নিয়ে আলোচনার ক্ষেত্রে “ম্যাসন সিরিজের সমসাময়িক “ এই শব্দবন্ধ ব্যবহৃত হলে আশ্চর্য হবেন না ।  দারোগা প্রিয়নাথ এবং গোয়েন্দা তারিণী রায় থ্রিলার প্রেমীদের কাছে খুবই পরিচিত । এনাদের নিয়ে মাত্র ৫০ পাতার মধ্যে একটা লকডরুম  মিস্ট্রি । বদ্ধ পরিবেশে অসম্ভব খুনের এই গল্পে সন্দেহভাজনের সংখ্যা সীমিত । বিভ্রান্তিকর কিছু সূত্র সত্য উপলব্ধি করাটা  বেশ চ্যালেঞ্জিং করে তোলে। শেষে এক আশ্চর্য সমাধান এই অসম্ভব অপরাধ ব্যাখ্যা করে । নিরভিসন্ধি : তুর্বসু কে নিয়ে আরো একটি লকডরুম  মিস্ট্রি । রোগ : ওই বিচ্ছিরি রোগ টা যাদের ছুঁয়ে গেছে , এই গল্পটি তাদের গন্ধ বিস্মৃতির স্মৃতি মনে করবে ।  বনফায়ার :  পরিচিত পরিবেশে সংক্ষ...