Posts

HIGH HOPES

(This was written during my college days, for s college mag. I don't recall  whether it was published or not) HIGH HOPES By Rwik Mukhopadhyay For the third time, Arun checks his hair in his favourite object on his desk. His mirror. “I think she will like this”, Arun uttered unmindfully. It’s a special day for Arun, at least that is what he is assuming. “3 years, right?”, Nitin enters the room. Nitin has been Arun’s buddy for the last two years or so. He lives next to Arun in the same hostel. Nitin is around six feet tall and in his late twenties. He is working in the same BPO where Arun works. Actually, it was Nitin who brought Arun here. Nitin joined six months before him. He was looking out for friends, as he was new in Bangalore. Like many other youths, he tried hanging out here and there. But within a month everything became unappealing to him. Mostly because he is a homely boy. He loves to be with friends, but at the same time, he wants homely cosiness. So when you met Arun, h...

কুহককাল (পাঠ_প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : কুহককাল  লেখক :  অঙ্কিতা   প্রকাশক : কল্পবিশ্ব মুদ্রিত মূল্য : ৬৪৯/- প্রথমেই বলে রাখা ভালো এই সিরিজের প্রথম(দ্বিতীয় ?) বইটি আমার পড়া হয়নি । কাহিনীর কোন চরিত্র যা ভাবছেন সেটাই  বাস্তবায়িত হয়ে যাচ্ছে এরকম লেখা আগে পড়ে থাকলেও , বাংলা মেটাফিকশন ফ্যান্টাসির সাথে  এটাই  আমার  প্রথম সাক্ষাৎ।  তুলনামূলক আলোচনার  মাধ্যমে এই  লেখার মূল্যায়ন করা  আমার পক্ষে সম্ভব নয়।                কালসন্দর্ভার জগতের বিস্তার ঘটেছে এই লেখায় । একক উপন্যাস হিসাবে পড়তেও বিন্দুমাত্র অসুবিধা হয়নি । শুরুতে গঙ্গাবক্ষে অভিযান এবং পৈশাচিক জন্তুর আবির্ভাব হেমেন্দ্র কুমারের যেকোন অ্যাডভেঞ্চার কে মনে করিয়ে দেবে। কাহিনী একটু এগোতে মনে হল এটা হয়তো কোন  ড্রাগ এডিক্ট  টিনএজ প্রেমের গল্প হতে চলেছে। তারপর মনে হল এটা সিরিয়াল কিলারের গল্প হতে চলেছে। এর মাঝে খেয়াল করছিলাম কিছু কিছু অধ্যায়ে  নাম্বার নেই। এই সব কিছু ভাবতে ভাবতে ১৫ তম অধ্যায়ে পৌঁছে বুঝলাম ব্যাপারটা আসলে  কি চলছ...

ইবাইজা মেশিন (পাঠ_প্রতিক্রিয়া )

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই : ইবাইজা মেশিন  লেখক :  রুশদী শামস  প্রকাশক : কল্পবিশ্ব মুদ্রিত মূল্য : ৩০০/- বাংলায় হার্ড সাইফাইয়ের মৌলিক ছোট গল্পের সংকলন খুব বেশি নজরে আসে না। এই বইটি সেই  অর্থে একটি ব্যতিক্রমী উদ্যোগ । রুশদী শামসের লেখার সাথে আমি পূর্ব পরিচিত ছিলাম না ,তবে বইটা শেষ করবার পর  মুগ্ধ হয়ে গেছি। এই বইটির ১৪ টি গল্প  ভরে রয়েছে হালকা ডিস্টোপিয়া মেশানো  ধূসর ভবিষ্যতের রোজনামচা ।  বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রাচুর্য রয়েছে , তবে কঠিন  বৈজ্ঞানিক ধারণার ক্ষেত্রে সাহায্যকারী টিকাও দেয়া রয়েছে । নিচে আমার পছন্দের কয়েকটি গল্পের মূল বিষয়বস্তু উল্লেখ করবার চেষ্টা করলাম। স্পয়লার না  দেওয়ার চেষ্টা করেছি, তবে স্পয়লার  থাকতে পারে । নরক : এই বইয়ের বাকি ১৩ টা লেখার থেকে এই লেখাটিকে আলাদা করে রাখবো । ওয়ার্মহোলের মধ্যে দিয়ে সময় ভ্রমণ আমার একটু পছন্দের বিষয়।তুলনামূলক ভাবে গল্পটি অন্য লেখাগুলোর  থেকে একটু বড় হলেও, এটা একটা উপন্যাস হলে বেশি ভাল হত । জীব : এক পাতার একটা গল্প , কিন্তু শেষ লাইনেই সব কিছু পালিয়ে যায় । বেশ চমকপ্রদ ।...

ব্যরিটোন (পাঠ_প্রতিক্রিয়া )

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই            : ব্যরিটোন সম্পাদনা  : পার্থ দে  প্রকাশক   : বইবন্ধু  মুদ্রিত মূল্য : ৩৯৯ একটা ভালো  থ্রিলার লেখার অন্যতম  প্রধান বৈশিষ্ট্য হলো চর্বিহীনতা ।  গল্পের শব্দ সংখ্যা যত কম হবে মেদহীনতার গুরুত্ব ততই বাড়তে থাকে ।  ব্যরিটোন গল্প সংকলনের ১৩ টি গল্পই বাহুল্য বর্জিত এবং উত্তেজনাপূর্ন ।  প্লট টুইস্ট , উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ এবং কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত বিপদের একটা চাপা  অনুভূতি  বইটাকে unputdownable এর পর্যায়ে নিয়ে গেছে । ব্যক্তিগত পছন্দের কয়েকটা গল্প নিয়ে নিচে আলোচনা করলাম ।  নন্দিনী: এক নির্যাতিতার প্রতিশোধের ঘটনা বললে , আসলে কিছুই বলা হয়না । এত সুন্দর টুইস্টেড লেখা সম্বন্ধে আর কিছু বলে পড়ার আনন্দ মাটি করতে চাইনা ।  একা অথবা: ব্যাঙ্গালোরে কালো আঙুরের রস একটা অতি জনপ্রিয় পানীয় । এই লেখাটা পড়ার পর অন্তত কিছুদিন কালো আঙুর দেখলে অস্বস্তি লাগতে পারে ।  স্ট্রবেরি ফ্লেভার:  এই ধরনের ছোট গল্প আমি বেশ উপভোগ করি । প্রতি ১-২ পাতায় গল্পের দিক পরিবর্তন হচ্...

ইভান ইয়েফ্রেমভ গল্প-সংকলন (পাঠ_প্রতিক্রিয়া )

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই            : ইভান ইয়েফ্রেমভ গল্প-সংকলন অনুবাদ: শুভময় ঘোষ প্রকাশক   : কল্পবিশ্ব মুদ্রিত মূল্য : ৪০০/- সোভিয়েত জীবাশ্মবিদের লেখা এই কল্পবিজ্ঞান গল্প-সংকলন এ আছে ৮ টি ভিন্ন স্বাদের কল্পকাহিনী । ফ্যান্টাসি আশ্রিত এই লেখা গুলো একটু ভিন্ন ধারার, বলা যায় ইতিহাস আশ্রিত কল্পবিজ্ঞান । অত্যাধুনিক প্রযুক্তির বিস্তারিত বর্ণনা না থাকলে এডভেঞ্চার ,বৈচিত্রময় চরিত্র আর সম্পর্কের টানাপোড়েনের উপাদান প্রতিটি লেখাকেই আকর্ষণীয় করে তুলেছে । বইয়ের শুরুতে লেখকের আত্মজীবনীসম ভূমিকাটা এই বইয়ের একটা বাড়তি পাওনা । অতীতের ছায়া  : আপনি যদি বইটার প্রচ্ছদ দেখে আকর্ষিত হয়ে থাকেন , তাহলে ওই লেখাটা এই গল্পেই পাবেন । কোটি কোটি বছর আগের অতীতের ছায়ার রঙিন ছবি তোলা মহাকাশের ক্ষেত্রে ইতিমধ্যেই সম্ভব । তবে এখানে কাহিনীর নায়ক এক সরীসৃপ আর নিকিতিন । নুর-ই-দেশ্‌ৎ মানমন্দির : তেজস্ক্রিয়তার বিভিন্ন পার্শপ্রতিক্রিয়ার কথা জানা থাকলেও , রেডিয়াম যে নতুন ভালবাসার সেই ভালোলাগার অনুভূতি অনুভব করতে পারে , এইটা জানা ছিলনা । টাসকারোরার অতল তল : সমুদ্রে “গুপ্তধন” পাওয়ার জ...

একটি কাল্পনিক বিজ্ঞাপন

Image
  শীতকালে কমলা লেবু আর মোয়ার সাথে বাঙালির ঘরে বইয়েরও  আবির্ভাব ঘটে । সারা বছর বইপাড়ায় যাওয়ার সময় না পেলেও এই সময়ে অনেকেই কোন না কোন বইমেলায় একবার অন্তত ঘুরে আসেন । ইদানীং প্রতি পৌরসভায় উৎসব আর জেলায় জেলায় বইমেলার প্রচলনের ফলে পাঠক সংখ্যা অল্পবিস্তর  বেড়েছে । প্রেম , সামাজিক উপন্যাসের জনপ্রিয়তা  বেড়েছে । সেই সাথে বাংলার ঘরে ঘরে লক্ষণীয় ভাবে বেড়েছে পিশাচসিদ্ধ তান্ত্রিকের সংখ্যা।  একমাত্র বিজ্ঞান নির্ভর কল্পকাহিনী বাদে প্রায় সমস্ত ধরনের লেখাই কম বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ।    এটা প্রমাণিত সত্য , যে সমাজে কল্পবিজ্ঞান  বিষয়ক কথাসাহিত্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সেখানে  বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নতি করে । ব্যক্তিগতভাবে আমি মনে করি সর্বক্ষণ কুসংস্কার ও অভিশাপের  ভয়াবহ পরিণাম নিয়ে চিন্তা করার থেকে বর্তমানের  সীমানা ছাড়িয়ে অনাবিষ্কৃত প্রযুক্তির কাল্পনিক চিত্র নিয়ে বিমোহিত হওয়া ভালো । লক্ষণীয়ভাবে  এখনকার অনেক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির কথা  কল্পবিজ্ঞান লেখকেরা বহু আগেই কল্পনা করে গেছেন।  হয়তো বিজ্ঞানের সাধকের...

কল্পবিজ্ঞান 2 (পাঠ_প্রতিক্রিয়া )

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : কল্পবিজ্ঞান 2   সম্পাদনা : সুদীপ দেব প্রকাশক : পলান্ন মুদ্রিত মূল্য : ২৫০/- সুদীপবাবু র সম্পাদনায় কল্পবিজ্ঞান ২ সঙ্কলনটি ইদানিং কালে প্রকাশিত বাংলা কল্পবিজ্ঞান সঙ্কলন গুলির মধ্যে অন্যতম । স্পষ্ট ভাষায় মেদবিহীন প্রতিটি গল্পের প্রবাহ যথেষ্ট সাবলীল এবং কল্পবিজ্ঞান প্রেমীর কাছে যথেষ্ট আকর্ষণীয় ।১৮ টি অনন্য লেখার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করলাম । “ গান্ডিব ” , এই গল্পটি বইয়ে প্রায় শেষের দিকে থাকলেও এর কথা প্রথমেই বলবো। তার কারণ এটা আমার এবং ৯০ এর ক্রিকেটপ্রেমীদের কাছে সেরা ওপেনিং জুটির তথা শচীন সোরভের কাহিনী। তবে এর সময়কাল প্রায় চার হাজার বছর পরে । বেটিং তখনও থাকবে , ক্রিকেটের ঈশ্বর ও তখনো থাকবেন । ঠিক মনে পড়ছেনা তবে এটি হয়তো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত । “ চুমুতে চুমুক ” লেখাটি এই সংকলনের অন্যতম চমকপ্রদ লেখা। ক্যান্সারের মতন গম্ভীর বিষয় নিয়ে যে এত মজাদারভাবে লেখা যেতে পারে , সেটাই একটা বড় চমক । এই সঙ্কলনের অন্যতম সেরা লেখা এটি । “ ফিরে পাওয়া ” তে বর্তমান যুগের একটা কঠিন সামাজিক সমস্যাকে নিয়ে গল্প এগিয়েছে । ফেক নিউজ আর সরকারের সু...