Posts

সাঁকো (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া  বই : সাঁকো  লেখক : তন্দ্রা বন্দোপাধ্যায়  প্রকাশক : ফ্রিডম  মূল্য : ২৮৯  /- লেখিকার অন্যান্য ছোট গল্প সঙ্কলন গুলির মত এই ১৩ টি গল্পও যথেষ্ট উপভোগ্য । মেদহীন ঝরঝরে ভাষায় সাবলীল লেখাগুলি বিভিন্ন নকশা ধরে কখনো অন্য জীবনের পথ খোঁজে , কখনো নিশান না মানা ট্রেন সময়কে অবহেলা করে ভয়ের পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছয় । আবার সব সম্ভাবনার জগতে পৌঁছতে হলে অসম্ভবের দরজা পেরিয়ে এগোতে হয় । কলিযুগে নীল টুপি পরে কেউ এসে সিতার থেকে কিছু স্মৃতি নিয়ে যান, আর ওনার সেটা খেয়াল হয় ভুলে যাবার পরে । আবার খামখেয়ালি নিঃসঙ্গ মানুষদের জুড়ে দেওয়ার কাজটি করে সাঁকো। এরপর রয়েছে এক বাদ দেওয়া মানুষের বাদ  না পড়ে  প্রথমে আসার কথা ।মাঝখানে বারংবার মুহূর্তের পরিবর্তন হয় । মুহূর্তে আবার মৃত্যুর মুহূর্তেরই  মৃত্যু ঘটে । মণির মালা দিয়ে রূপটান করার থেকে দাগ রাখাই বোধহয় ভালো ।  এই বইয়ের লুকোচুরি খেলার পার্শ্ব প্রতিক্রিয়া হল শব্দহীন চিৎকার শুনতে পাওয়া কিংবা স্বপ্নহীন ঘুমে তলিয়ে যাওয়া । যুগে যুগে শিশুদের শব্দের রং / গন্ধ , অন্যমাত্রায় হামাগুড়ি দেওয়া শিখিয়ে চলছে বে...

দুঃস্বপ্ন (পাঠ_প্রতিক্রিয়া)

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই : দুঃস্বপ্ন  লেখক : উইন্সর ম্যাক্কে বাংলা অনুবাদ: যশোধরা রায়চৌধুরী প্রকাশক : কল্পবিশ্ব মূল্য : ২২৫  চিজ বাস্ট পিজ্জার সাথে আমার পরিচয় প্রায় ২ দশক আগে, কোন এক পরীক্ষার আগের রাতে । হোস্টেলে আমার রুমমেট এর পরীক্ষা একদিন আগে শেষ হয়েছিল, তাই সে চিজ বাস্ট পিজা অর্ডার করেছিল। আমি মোটামুটি শেষ রাতে পড়ে পরীক্ষা দেয়ার ছাত্র ছিলাম কাজেই, শেষের রাত গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ওই পিজ্জা এতটাই  ভরপুর ছিল যে ৯টা নাগাদ একটা গোটা পিজ্জা পেটস্থ করে আমি আর চোখ খোলা রাখতে পারিনি । একেবারে পরীক্ষা দিতে যাওয়ার আগে ঘুম ভেঙেছিল। তারপর হলে ঢুকে খালি দুঃস্বপ্ন ।  উইনসর ম্যাক্কের দুঃস্বপ্ন অনেকটা আমার এই বাস্তব অভিজ্ঞতার সাথে মেলে । বয়স্ক মানুষ রোজ রাতে চিজ পকোড়া খেয়ে ঘুমোন আর উদ্ভট স্বপ্ন দেখেন। এই চিজ পকোড়া আসলে ওয়েলস রেয়ারবিট এর বাংলা অনুবাদ ( বইটির মলাটেই রন্ধন প্রণালী দেয়া রয়েছে ) । আমার আঁকার হাত খুবই খারাপ, অংকন শিল্প সম্বন্ধে জ্ঞান আরো খারাপ। তবু বলবো বিভিন্ন ধরনের রেখায় আঁকা সাদাকালো সহজ ছবিতে পরাবাস্তব চিন্তাগুলো দেখতে ভালই লেগ...

রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২ (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : রাসকিন বন্ড রচনা সংগ্রহ ১ ,২   বাংলা অনুবাদ: পার্থ প্রতিম দাস , দীপায়ন দত্ত রায় ( প্রথম খন্ড )                        পার্থ প্রতিম দাস ( দ্বিতীয় খন্ড ) প্রকাশক : বুকফার্ম    মূল্য : প্রথম খন্ড (৩৯৫/-) , দ্বিতীয় খন্ড (৪৮৫/-) সারা বছর মোটামুটি হাতে গোনা কয়েকটি ধারার বই পড়তে পড়তে মাঝে মাঝে স্বাদ বদল করতে অন্য কিছু পড়তে ইচ্ছে করে । সেই ইচ্ছে থেকেই এই বই দুটি সংগ্রহ করা । বলতে হবে একেবারে সঠিক সময়ে কিনেছিলাম , শীতের সন্ধ্যায় পড়ার জন্য আদর্শ এই সংকলন দুটি । অধিকাংশ লেখাতেই মূল চরিত্র পাহাড়ের বিভিন্ন ঋতু । শীত যেন ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে প্রায় প্রতিটি লেখায় । মরুভুমি , জঙ্গল , নদী প্রভৃতি সকল প্রাকৃতিক বৈশিষ্ট তার লেখায় প্রাণবন্ত । এরই মাঝে তার গল্পের চরিত্রগুলো জীবনযাপন করে। তাদের আনন্দ, দুঃখ, স্বপ্ন সব কিছুই এই প্রকৃতির সাথে জড়িয়ে রয়েছে । সহজ সরল ভাষায় লেখা ছোট গল্প গুলির প্রধান বৈশিষ্ঠ্য হল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ।...

বুদ্ধগ্রাম (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : বুদ্ধগ্রাম চিত্রনাট্য এবং হরফশিল্প: চেন কুইফান অলংকরণ: জাকোপো সিগারিনি বাংলা অনুবাদ: রনিন বাংলা বর্ণবিন্যাস, বিকল্প প্রচ্ছদ এবং বর্ণায়ন: উজ্জ্বল ঘোষ প্রকাশক :  কল্পবিশ্ব মূল্য : ৪০০/- চীনের বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক  চেন কুইফানের ছোট গল্প অবলম্বনে নির্মিত এই গ্রাফিক নভেলের মূল বৈশিষ্ঠ্য হল এর আকর্ষণীয় কাহিনী বিন্যাস , যা শুরু থেকে সমাপ্তি পর্যন্ত পাঠকের মনযোগ ধরে রাখতে সক্ষম । প্রধান চরিত্র চংবো সহ অন্যান্য সহায়ক চরিত্রের নির্মাণ সুস্পষ্ট । ছোট কমিকসের স্পয়লার আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করিনা বলে কাহিনী সম্পর্কে বিশদে আলোচনা করছিনা । তবে এটা কল্প বিজ্ঞান হলেও কাহিনীর  বিভিন্ন অংশ যথেষ্ট বাস্তবিক । বিশেষ করে তথ্য প্রযুক্তির কর্মীরা হয়তো অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিকতা খুঁজে পেতে পারেন । রনিনের অনুবাদে সংলাপ গুলো স্বাভাবিক এবং বাস্তবসম্মত মনে হয়েছে । বেশ কিছু সংবেদনশীল বিষয় সুনিপুণ ভাবে উপস্থাপন করা হয়েছে । কোথাও কোথাও পরিমিত হাস্যরস ও উপস্থিত । সুস্পষ্ট চিত্রাঙ্কন গল্প পাঠে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । কাহিনীর সমাপ্তি বিশেষ ...

অ্যাডভেঞ্চার সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  পাঠ_প্রতিক্রিয়া বই : অ্যাডভেঞ্চার সমগ্র  লেখক  :   সেজান মাহমুদ   প্রকাশক :  কল্পবিশ্ব মূল্য : ৩৫০/- বইটিতে তিনটি অ্যাডভেঞ্চার উপন্যাস রয়েছে যার প্রথমটি ১৯৯২ সালের  আর তৃতীয়টি বর্তমানের ফেসবুক জমানার লেখা । ছোটকা আর নিশুর প্রতিটি অ্যাডভেঞ্চারের শুরুতেই আলাদা করে ভূমিকা রয়েছে।  দ্বীপ পাহাড়ের আতঙ্ক :  নিশুর ঠান্ডু চাচুর স্পিডবোট কেউ নিচ থেকে ধাক্কা মেরে উল্টে দেয়।  জেনেটিক ইঞ্জিনিয়ার ছোটকা রহস্যের গন্ধ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান । সমুদ্রের তলায় এক বিপুল শক্তির সন্ধানে অনেক দূর অগ্রসর হন ড. অলসন। উনি সবই ঠিক হিসেব করেছিলেন শুধু কোল্যাটারাল ড্যামেজ হিসেবে বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। সত্য চাপার উদ্দেশ্যে বারবার প্রাণঘাতী হামলা হয় ছোট্ট নিশুর ওপর । অভিযানের আরেকটি আকর্ষণ হল সিধু জ্যাঠা রূপী ছোটকার মুখে কখনো দাবা খেলার ,কখনো মগেদের ইতিহাস শোনা। তুষারমানব: মহেশখালী থেকে অনেক দূরে, এবারের অভিযান অস্ট্রিয়ায় আল্পসের পাদদেশে। ইতালি আর অস্ট্রিয়া সীমানায় এক তুষার মানবের দেহ পাওয়া যায়, যা পরীক্ষা করতে ছোটকার ডাক পড়ে । এদিক...

আসমানি (পাঠ_প্রতিক্রিয়া)

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই : আসমানি  লেখক  :   সুদীপ চট্টোপাধ্যায়   প্রকাশক :  জয়ঢাক   মূল্য : ৩০০/- তন্ত্রসমৃদ্ধ বিভীষিকাময় সাহিত্যপ্রেমের যুগে প্রেম ছাড়া মিষ্টি লেখার সন্ধান পাওয়া কঠিন । আমার সৌভাগ্য, এখনো আসমানির মতন স্বপ্নের সন্ধান পাচ্ছি । ২০২৪ এ যেসকল লেখকের লেখা প্রথম বার পড়েই মনে ধরেছে তাদের মধ্যে সুদীপ বাবু অন্যতম ।  তিনটি লেখার মধ্যে আমার ব্যক্তিগত পছন্দ “পিউ ও সেই গুলমোহর গাছটা “ । কিছু হারিয়ে যাওয়া বন্ধুকে মিলিয়ে দেওয়ার জন্য দুঃসাহসী পিউয়ের অভিযান এক কল্পবিশ্বে । বাংলায় এরকম সময় অভিযান মেশানো ফ্যান্টাসি পড়ার সুযোগ খুব বেশি পাওয়া যায়না ।  ব্যক্তিগত ভাবে আমি কিছু ক্ষেত্রে নামকরণ গুলো বাংলা ভাষায় হলে বেশি ভালোবাসতাম ।  ১৮৯ পাতার এই বইয়ের সিংহভাগ জুড়ে রয়েছে আসমানি । উত্তর পূর্ব ভারতের স্নিগ্ধ জঙ্গলে কিছু হারিয়ে যাওয়া বিষয় নিয়ে টিলুর অভিযানের মসৃন বর্ণনা হল এই উপন্যাস । দাদুর খোঁজে বেরিয়ে প্রকৃতির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিপিবদ্ধ করে রাখতে ভোলেনি টিলু । চরিত্রের নামকরণ বিশেষ ভাবে মনে ধরেছে ।   বিবুধসমাগম প্রহেলি...

সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ ৩ (কল্পবিজ্ঞান) (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ ৩ (কল্পবিজ্ঞান) লেখক  :   সিদ্ধার্থ ঘোষ  প্রকাশক :  কল্পবিশ্ব   মূল্য : ৩৭৫/- দুটি ছোট উপন্যাস ও ২১ টি ছোটগল্প নিয়ে তৈরী এই সংকলন যেকোনো বাঙালি কল্পবিজ্ঞান পাঠকের সংগ্রহের  জন্য অপরিহার্য । এনার কিছু লেখা ছোটবেলায় পড়ে থাকলেও ,আমার দুর্ভাগ্য যে এনার সাহিত্যকীর্তির সাথে সুপরিচিত হতে এত বছর অপেক্ষা করতে হল । এই বিজ্ঞান ভিত্তিক লেখা গুলি বিভিন্ন ধরনের  সাহিত্য রসে ভরপুর । ছোট গল্পের সমস্ত ভালো গুণ সম্বলিত লেখাগুলিতে কখনো বিজ্ঞানের পাশে জায়গা করে নিয়েছে মজাদার চরিত্র , কখনো বা মহাকাব্যিক ইঙ্গিত , রোবট কখনো স্বপ্ন দেখে আবার ওকালতি করতে স্বয়ং আসিমভ চলে আসেন । এছাড়া ক্রিকেটের আনাগোনা গোটা বই জুড়ে । প্রতিটি ছোট গল্পেরই নামকরণ যথাযথ । নিচে প্রতিটি লেখার কয়েক শব্দে পরিচয় দেওয়ার চেষ্টা করলাম, স্পয়লার পছন্দ না হলে চোখ বুজে বইটি অর্ডার করে ফেলুন ।   উপন্যাস চাঁদের মাঠে ওয়ান ডে - এই লেখাটি আগামীকালের মাঠে ঘটে যাওয়া এক উত্তেজনাপূর্ণ স্পোর্টস  থ্রিলার  অপারেশন মধুমিডা - পুষ্পকে চড়ে ঝন্টুমামা...

সময় কারাগার (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : সময় কারাগার   কথক   :   মিথিল ভট্টাচার্য  প্রকাশক :  ক্যাফে টেবিল  মূল্য : ২৫০ ক্যাফে টেবিলের ৩৫% ছাড়ের সুযোগ নিয়ে বছরের যে বই গুলি সংগ্রহ করেছিলাম তার মধ্যে এই বইটি নিয়ে সর্বাধিক উৎসাহী ছিলাম । সায়েন্স ফ্যান্টাসি ধারার এই লেখাটির প্রচ্ছদ ও প্রোডাকশন বেশ মনোগ্রাহী ।  মিথিল বাবুর লেখা  প্রথম পড়লাম । ভদ্রলোক যে বিজ্ঞান ছুঁয়ে থাকার জন্য যথেষ্ট গবেষণা করেছেন তা লেখা পড়লে বোঝা যাচ্ছে । তবে কোনো কোনো জায়গায় একটু অবাস্তবতা বা  কল্পনার আশ্রয় নিলে হয়তো লেখাটি  আরো মনে ধরতো । এই কাহিনী মূলত দুই চরিত্রের , ছোট্ট রুকু আর তার রাঙাদা । লেখার শুরু আর শেষে রুকুর অন্য সময়কালে ধরা দেওয়াটা  বাদ দিলে পুরো লেখাটাই সরলরেখায় চলেছে । অধ্যায় বিভাজন প্রায় মূল্যহীন , আগের অধ্যায়ে সংলাপ যেখানে শেষ হচ্ছে পরের অধ্যায় আবার সেখানেই শুরু হয়ে যাচ্ছে । একটি জায়গায় কয়েক পাতা সংলাপ পড়ার পর জানতে পারি বিশদে বোঝার জন্য অন্য একটি উপন্যাস পড়তে হবে । এই খানে কিছুটা টিকা থাকলে পাঠকের সুবিধা হতো , আর এই লেখাটি যদি কোনো সিরিজের অংশ হয় তাহলে সে...

হারানো দিনের গল্প (পাঠ_প্রতিক্রিয়া)

Image
#পাঠ_প্রতিক্রিয়া বই : হারানো দিনের গল্প  কথক   :   কৌশিক মজুমদার  প্রকাশক :  বুক ফার্ম  মূল্য : ৩৮০ শেষ কবে কোনো বইতে উপহার লেখা পাতা দেখেছি মনে পড়েনা । বই উপহার দেবার প্রচলন কমে যাওয়ার সাথে সাথে এই পাতাটিও বিলুপ্ত হয়ে গেছে । এই বইটি হাতে নিয়ে এবং প্রথমের দিকের কমলা রঙের অলঙ্করণ  দেখে কিশলয় বইটির কথা মনে পড়ল। প্রাসঙ্গিক গল্পের লাইন সহ  হিত রবিনসনের করা অসংখ্য অলঙ্করণে বইটি আগাগোড়া সুসজ্জিত  । বঙ্গদেশে আধুনিক রুপকথার ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভূমিকায়। এর পরেই আমি পাতা উল্টে চলে গেছিলাম পরিশিষ্ঠ পড়তে | প্রচুর তথ্যসমৃদ্ধ ভূমিকা, টিকা ও  পরিশিষ্ঠ থেকে এটা পরিষ্কার যে কৌশিক বাবুর লাইব্রেরি শুধুমাত্র রোববার খোলা থাকে না।  গল্পগুলি অধিকাংশই পড়া হলেও অনেক ক্ষেত্রেই টিকার মাধ্যমে লেখক অতি পরিচিত গল্পগুলির বিভিন্ন প্রকারভেদের কথা তুলে ধরেছেন। সিন্ডারেলার গল্পের কিছু বীভৎস ভার্সন আছে , কিংবা রেড রাইডিং হুড গল্পের যৌনতার ছোঁয়ার কথা আগে জানা ছিল না। বহু দশক হয়ে গেল নীতিকথা যুক্ত গল্প পড়ে, প্রতিটি গল্পে নীতিকথা জুড়ে লেখক যেন ...

ইউজিন ভ্যালমন্ট সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

Image
#পাঠ_প্রতিক্রিয়া বই : ইউজিন ভ্যালমন্ট সমগ্র  লেখক  :   রবার্ট বার  অনুবাদক : দীপ্তজিৎ মিশ্র    প্রকাশক : অরণ্যমন  মূল্য : ৩৫০ রবার্ট বারের ইউজিন ভ্যালমন্টের গল্পগুলির সাথে আমি পূর্ব পরিচিত ছিলাম না । আমার জ্ঞান অনুযায়ী এই লেখাগুলোর সাথে দীপ্তজিৎ প্রথম বার বাঙালি পাঠকদের পরিচয় করালেন।  ভ্যালমন্টের এই লেখাগুলি আধুনিক  গোয়েন্দা  কথাসাহিত্যের ধারায় অগ্রণী কাজ বলে বিবেচিত হয়। এগুলি ১৯০০ সালের গোড়ার দিকে প্রকাশিত হয়েছিল এবং সম্ভবত আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারোর মতো বিখ্যাত গোয়েন্দা চরিত্রগুলিকে প্রভাবিত করেছিল। গোয়েন্দা সাহিত্যের উৎস এবং বিবর্তনে উৎসাহীদের কাছে এই লেখাগুলি আকর্ষণীয় । ভ্যালমন্ট এক ক্যারিশম্যাটিক গোয়েন্দা চরিত্র , ক্ষমতার অনুভূতি যাঁকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছে । ওনার গল্পের প্লটগুলি বেশ  আকর্ষণীয় এবং লেখায় হাস্যরস আর চমকপ্রদ টুইস্ট ভরপুর । ক্লাসিক গোয়েন্দা কাহিনীর মোড়কে , এই  বিনোদনমূলক মিশ্রণ বেশ উপভোগ্য । ভ্যালমন্টের কাহিনীতে সমাধান  মানে প্রায়শই ব্যর্থতা বা আংশিক সাফল্য । তিনি যে মামলা গ...

কাকজ্যোৎস্না (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : কাকজ্যোৎস্না লেখক  :  ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়     প্রকাশক : অরণ্যমন  মূল্য : ১৪০ ত্রিদিববাবুর লেখার সাথে পরিচিত ছিলাম না, তাই বহুদিন পর বেশ ভয়ে ভয়ে  একটা ভূতের গল্প কিনেছিলাম । এই সংকলনের আটটি অলৌকিক লেখাই যেন পুরনো দিনের সহজ সরল ভূতের গল্প। অযথা বীভৎসতা নেই , জটিল মন্ত্রের কুটকচালি নেই । দশ মহাবিদ্যা না জানা থাকলেও  কাহিনীগুলির  স্বাদ আস্বাদনের  কোন চ্যুতি  ঘটবে না ।  পথে হল দেরি লেখাটি আমার মতে এই সংকলনের সেরা লেখা। দৈনন্দিন সাদামাটা মেট্রোযাত্রার মাঝে খুব সুন্দর ভাবে অলৌকিক চমক মেশানো হয়েছে । গল্পের গল্প লেখাটির নামকরণ সার্থক । বৃষ্টির দিনে বিভিন্ন চরিত্রের বয়ানে নানান অলৌকিক কাহিনীর  সম্মেলন ঘটেছে এই লেখায় । শুধু লেখাটি ওই বিদ্যুৎ চমকের সাথেই শেষ হলো হয়তো আরো ভালো লাগতো । কাকজ্যোৎস্না আর বন্ধন দুটি লেখাই গ্রাম বাংলার মাটির গন্ধ মেশানো আদিম আতঙ্কের উপাখ্যান । বেলডাঙার বাড়ি লেখাটিও বেশ  চমকপ্রদ গোলকধাঁধা । সব মিলিয়ে ত্রিদিব বাবুর  গতিময় লেখায় আটটি গল্পই বেশ উ...

মাকড়সার সোনালী ফাঁস (পাঠ_প্রতিক্রিয়া)

Image
 #পাঠ_প্রতিক্রিয়া বই : মাকড়সার সোনালী ফাঁস  লেখক  :  ইন্দ্রনীল মুখোপাধ্যায়     প্রকাশক : সৃষ্টিসুখ  মূল্য : ২৪৯ বাস্তব কিন্তু বড্ড বোরিং। বাস্তবের পুঙ্খানুপুঙ্খ তদন্তের বর্ণনা দিয়ে আর যাই হোক ভালো গোয়েন্দা  থ্রিলার হওয়া বেশ কঠিন । আমার কাছে সেরা গোয়েন্দা থ্রিলার সেগুলোই যেখানে বাস্তবের ঘটনার সাথে লেখকের কল্পনার যথাযত মিশ্রণ হয়েছে। মাকড়সার সোনালী ফাঁসে  ১৯৬২ সালের এশিয়ান গেম্স্ এ ভারতের ঐতিহাসিক সোনা জয়ের বাস্তবের ঘটনা গুলোর প্রতি অনুগত থেকে বিল বোসের কাহিনী এগিয়ে চলেছে । ক্রিকেটের ( বিষের জালে বাইশ গজ ) পর এবার ফুটবলে বিল বাবুর আবির্ভাব । বিবেকানন্দ বসু তথা বিল বোস  বাঙালি গোয়েন্দা পাঠক মহলে হয়তো  এখনো সুপরিচিত নাম হয়ে ওঠেননি। তবে এনার সম্পূর্ণ পরিচিতি বইয়ের প্রথমেই দেওয়া আছে।  সুচারু বর্ণনার মাধ্যমে মূল চরিত্রের পাশাপাশি প্রতিটি পার্শ্ব চরিত্রের  বিশ্বাসযোগ্য কাল্পনিক অবয়ব ফুটিয়ে তুলতে লেখক সফল হয়েছেন । এশিয়ান গেমসে ভারতের ফুটবলের সোনালী অধ্যায়ের ঘটনাগুলি সম্বন্ধে বিন্দুমাত্র অবগত না থাকলেও এ কাহিনীর ঘ...

উদিত সূর্যের অন্ধকার (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : উদিত সূর্যের অন্ধকার    অনুবাদক :  ঋজু গাঙ্গুলী , অর্ক পৈতন্ডী , পার্থ দে     প্রকাশক : অন্তরীপ  মূল্য : ৩২৫ জাপানি সাহিত্য, মূলত ওনাদের গোয়েন্দা কাহিনী নিয়ে চর্চা ইদানিং চোখে পড়ার মতন বৃদ্ধি পেয়েছে। সাথের ছবিটি ব্যাঙ্গালোরের একটি বিখ্যাত বইয়ের দোকানে কয়েক বছর আগের তোলা। হিগাশিনোর  নাম জানতাম , বাকিদের কথা প্রিয় এই বই এর দোকানের এই জাপানি লেখার স্তুপ থেকে আর  কৌশিক মজুমদারের কাছ থেকে জানতে পারি । ইতিমধ্যে ডিটেকটিভ কাগা  এবং বেশ কিছু  লক রুম মিস্ট্রি গোগ্রাসে গিলেছি ।  উদিত সূর্যের অন্ধকার আরো কিছুটা এগিয়ে একেবারে প্রথম দিকের জাপানি রহস্য কাহিনীগুলির সাথে বাঙালি পাঠকের পরিচয় করিয়েছে। বিভিন্ন দেশের গোয়েন্দা কাহিনীর ক্রমে বিবর্তন নিয়ে কৌশিকববাবুর তথ্য সমৃদ্ধ ভূমিকাটি আলাদা ভাবে উল্লেখযোগ্য । এছাড়া এই বইয়ের আরেকটি বিশেষত্ত হলো লেখক পরিচিতি । আমার মত অনেক পাঠকই এই জাপানি লেখকদের নাম হয়তো প্রথমবার শুনছেন। তাই তাদের কাছে এই লেখক পরিচিতির পাতাগুলি মূল্যবান । প্রতিটি লেখাই  উপযুক্ত...

বর্ষণ অধিক (পাঠ_প্রতিক্রিয়া)

Image
#পাঠ_প্রতিক্রিয়া বই : বর্ষণ অধিক     লেখক  :  রাজর্ষি দাশ ভৌমিক     প্রকাশক : বৈভাষিক  মূল্য : ৩৫০ আশির দশকের বাংলায়  এক বর্ষণমুখর রাতে এই কাহিনীর সূত্রপাত। নকশাল পরবর্তী সেই সময়ের  রাতের বর্ণনায় দু তিনটি  খুন যখম  একেবারেই বেমানান নয়। শুরুতেই তাই দুটো খুন হয়ে গেল। গোয়েন্দা কানাই চরণ এবার নিজেই পুলিশ, সদ্য  হোমিসাইড বিভাগে ঢুকেছেন । ১৮৪ পাতার বইয়ের মোটামুটি ১০০ পাতার গল্প আগের  তিন লাইনেই বলে দিলাম । বর্ষণের বদলে সংলাপ অধিক বললেও অবিচার হবেনা । ধীর লয়ে  এই লেখা এগিয়ে চলে , পাঠকের মাথা খাটানোর কোন জায়গা নেই । আশা করছিলাম , শেষ ৩০-৪০ পাতায় কোন বড় চমকের  প্রস্তুতি চলছে। কিন্তু পাঠক বা ডিটেকটিভ কেউই বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ধরলেন না ।  আর অপরাধিও সিআইডি সিরিয়ালের মতন নিজে নিজেই সব স্বীকার করে নিলেন ।  দুটো খুন করবার পক্ষে ওনার মোটিভ টা বড্ড দুর্বল লেগেছে । তবে কানাইচরণ আবার আগের মতন কোনো নতুন অভিযানে ফিরে আসবেন আশা রাখি। চড়ুই পাখির মতন নতুনত্বের  অপেক্ষায় রইলাম ।

লোলার জগৎ (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : লোলার জগৎ    লেখক :  মোহাম্মদ সাইফুল ইসলাম  প্রকাশক : কল্পবিশ্ব  মূল্য : ৪৫০ মঙ্গল গ্রহ নিয়ে মাতামাতি বোধহয় কল্পবিজ্ঞান লেখার  শুরুর সময় থেকেই । এই রিভিউ লেখার সময় পর্যন্ত মঙ্গলে মানুষ পা না রাখলেও এত বিস্তারিত কল্পনা প্রসূত প্রাকৃতিক বর্ণনা আর কোন গ্রহকে নিয়ে লেখা হয়নি। মঙ্গল গ্রহ নিয়ে সৃষ্ট কথা সাহিত্য যুগে যুগে থিম বদলেছে । কখনো যুদ্ধের প্রাধান্য, কখনো প্রাগৈতিহাসিক সভ্যতার  হিংস্রতা , কখনো অতী উন্নত সভ্যতার সমস্যার কাহিনী আর কখনো বা একটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম । এই সব কিছুর মাঝে মঙ্গলে  উপনিবেশ গড়ে তোলার  ধারণাটা সব যুগেই  বিদ্যমান ।  তবে সাইফুল সাহেবের এই লেখা মঙ্গল  নিয়ে নয়,  মঙ্গলের এক উপগ্রহ লোলাকে নিয়ে । হার্ড  সাইফাই ভেবে  আর কাহিনীর  শুরুতেই  পঞ্চম ডায়মেনশনের  উল্লেখ দেখে ছিটকে যাবেন না।  প্রায় 300 পাতার এই উপন্যাসে সবার জন্যই কিছু না কিছু রয়েছে।  এক লাইনে বলতে গেলে পৃথিবী ধ্বংস হতে চলেছিল আর কিছু বিজ্ঞানী  অন্য গ্রহে...

পুরাণের সমান্তরাল (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : পুরাণের সমান্তরাল   লেখক :  এস এম নিয়াজ মাওলা  প্রকাশক : আজব  মূল্য : ৬০০ নিয়াজ সাহেবের এই নিয়ে দ্বিতীয় বই কিনলাম । বাংলাদেশের এই গবেষক / চিকিৎসক / লেখক  ইতিহাস ও মিথের ওপর অসাধারণ কিছু কাজ করেছেন । তবে এই বইটি কেনার ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম |  প্রথম কথা পুরাণের যে অংশগুলো অতি প্রচলিত সেসব কাহিনীর সাথে ধর্ম জড়িয়ে আছে। বা এমন কোন নায়ক আছেন , যার কিংবদন্তির বিন্দুমাত্র পরিবর্তন হলে পাঠকের  মনোগ্রাহী হবে না । আরো একটি কারণ হলো পুরান সম্বন্ধে আমার সীমিত জ্ঞান । ভয় ছিল মূলধারাটাই যদি ভাল করে  না জানি তাহলে সমান্তরালে  হয়তো কিছুই বোঝা যাবেনা ।  তবে  বইটি পড়ে বুঝতে পারলাম  ,এই সকল দুশ্চিন্তাই অমূলক  ছিল।  একটা প্রশ্ন youtube এবং facebook এর বিভিন্ন আলোচনা মাঝে মাঝে চোখে পড়ে বিভিন্ন জায়গার পিরামিডের মধ্যে এত সাদৃশ্য কেন ?  শুধু পিরামিড   স্থলপথে যাওয়া যায়না , সম্পূর্ণ বিচ্ছিন্ন দুটি জায়গার মধ্যে প্রাচীনকালেও অনেক সাদৃশ্য দেখা যায়।  পুরাণের সমান্তরালে এই প্রশ...

ফ্ল্যাট ল্যান্ড (পাঠ_প্রতিক্রিয়া)

Image
বই : ফ্ল্যাট ল্যান্ড  লেখক :  এডউইন এবট  প্রকাশক :  আফসার ব্রাদার্স মূল্য : ২৭৫ ফ্ল্যাট ল্যান্ড  আসলে দ্বিমাত্রিক জগতের সীমার মধ্যের এক কাল্পনিক জীবন কাহিনী । যা এই জগতের বাসিন্দা এক বর্গক্ষেত্র, লিপিবদ্ধ করেছেন । ১৮৮৪ সালে লেখা এই নভেলা কিছু জ্যামিতিক আকারের মাধ্যমে দ্বিমাত্রিক জগতের সীমাবদ্ধতাকে রূপক হিসাবে ব্যবহার করে  ভিক্টোরিয়ান সমাজের পরিকাঠামো ,শ্রেণীতন্ত্র ইত্যাদি সম্বন্ধে ব্যঙ্গ করেছেন । রূপকের চতুর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কঠিন দার্শনিক ধারণার বর্ণনা থাকলেও ফ্ল্যাট ল্যান্ড একটি সহজবোধ্য রম্য রচনা মতন পড়ে ফেলা যায় ।  নভেলাটি  দুই ভাগে বিভক্ত । প্রথম ভাগে দ্বিমাত্রিক বিশ্বের ওয়ার্ল্ড বিল্ডআপ । গল্পটা মোচড় ন্যায় যখন উচ্চমাত্রার বাসিন্দা স্ফিয়ারের সাথে বর্গের আলাপ হয় । এই সাক্ষাৎ কাহিনীর মূল চরিত্র কে নিজের জগতের সীমাবদ্ধতা গুলো বুঝতে সাহায্য করে । সে তার বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং কাহিনীর দ্বিতীয় ভাগে এক দার্শনিক যাত্রায় বেরিয়ে পড়ে। ভিক্টোরিয়ান সমাজ ব্যবস্থার সাথে সুপরিচিত না হওয়ার ফলে অনেক জায়গায় রূপকের...

মোহনপুরের মায়াজাল(পাঠ_প্রতিক্রিয়া)

Image
#পাঠ_প্রতিক্রিয়া বই : মোহনপুরের মায়াজাল লেখক :  সুদীপ দেব প্রকাশক : বইবন্ধু মূল্য : ২৫০ মোট পাঁচটি লেখা নিয়ে মোহনপুরের মায়াজাল তৈরি হয়েছে । কল্পবিজ্ঞান ,ফ্যান্টাসি আর ভুতের মেলবন্ধনে প্রতিটি কাহিনীকেই বেশ সুখ পাঠ্য করে তুলেছে।” ভূত গ্রহের বিজ্ঞানীরা” আর “ অনেকটা গল্পের মতই” এই দুটো লেখাই মূলত ভূত মিশ্রিত রহস্য । ভয় নেই কিন্তু চমক আছে ,ঠিক যেরকম ভূতের গল্প আমার মনে ধরে। সুদীপবাবুকে এর আগে সত্যজিতের লেখা সম্পূর্ণ করতে দেখেছি। এই বইতে তিনি রেবন্ত গোস্বামীর একটি লেখা সম্পূর্ণ করেছেন। ভবিষ্যতে অদ্ভুতুড়ে সিরিজের কোন লেখা যদি সম্পূর্ন করবার প্রয়োজন পড়ে তবে নিঃসন্দেহে উনি সেই কাজের একজন যোগ্য দাবিদার।  মোহনপুরের মায়াজাল পড়তে পড়তে মনে হচ্ছিল পাতা উল্টে আরেকবার লেখকের নাম দেখেনি । সেই ভাল লাগার গ্রামের সহজ মানুষ, সরল ভূত , মিষ্টি দাদু ,বুরুন এখানে বুবুল , এলিয়েন ,অন্য গ্রহ আর তার সাথে অদ্ভুত সেই সব নামকরণ । এককথায় দুর্দান্ত অভিজ্ঞতা । ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখক কে ধন্যবাদ ।

দস্যু দীনবন্ধু সমগ্র (পাঠ_প্রতিক্রিয়া)

Image
  #পাঠ_প্রতিক্রিয়া বই : দস্যু দীনবন্ধু সমগ্র লেখক :  হেমেন্দ্র কুমার রায় সম্পাদক : প্রদোষ  ভট্টাচার্য , অভিরূপ মাশ্চরক  প্রকাশক : কল্পবিশ্ব মূল্য : ৫০০ সত্যি কথা বলতে এই বইটি হাতে পাওয়ার আগে আমি এই চরিত্রের ব্যাপারে কিছুই জানতাম না। হেমেন্দ্রকুমার আমার অতি প্রিয় লেখক । ওনার লেখার মূল আকর্ষণ সহজ বোধগম্যতা । মাথা কাটানোর বিশেষ অবকাশ থাকে না , তবে সহজ ভাষায় বিভিন্ন দেশি বিদেশী  প্রেক্ষাপটে বর্ণিত লোমহর্ষক অভিযান আত্মস্থ করতে বেশ ভালই লাগে। অরুণ বরুণ আর প্রশান্ত কে নিয়ে তৈরি দস্যু দীনবন্ধুর জগত । মোট পাঁচটি কাহিনী নিয়ে এই সমগ্র । অরুণ এক সাহিত্যিক , বরুণ কেন্দ্রীয় চরিত্র এবং ইনি লাল কালিতে চিঠি লিখতে ভালবাসেন । এছাড়াও আছেন পুলিশ কর্মী প্রশান্ত যাকে সব কাহিনীতেই অশান্ত বলে উল্লেখ করা হয়েছে। সূর্য করের দ্বীপের পটভূমি আলাদা, বাকি চারটি কাহিনী ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সাথে । পুলিশের চোখে ডাকাত কখনো পুলিশের সামনে এসেও ধরা পড়ে না , কখনো আবার ধরে ফেলেও ধরে রাখা যায় না  । কখনো ডাকাত  পুলিশের হয়ে অন্য ডাকাত ধরে দেয়, আবার কখনো পুলিশের বাড়িতে বসে অযাচ...